সারাদেশ

ফের বাড়ছে ধরলার পানি

নিজস্ব প্রতিনিধিঃ

ভারতের উজান থেকে নেমে আসা পানির ঢলে কুড়িগ্রাম জেলার তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলাসহ সবকটি নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। গত তিনদিন ধরে নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষ করে ধরলা নদীর পানি গত দুই দিনে বেড়ে এখন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা ও ধরলাসহ সবকটি নদনদীর পানি বাড়লেও ধরলা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তা নদীর পানি বাড়লেও এখন বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারনে নতুন করে ধরলা নদীর পাড়ে থাকা মানুষজন ফের বন্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন।

এদিকে, পানি বেড়ে ধরলা নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। ফলে হাজার হাজার নদী পাড়ের মানুষ পানিবন্দী হয়েছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েকদিন যাবত ভারতের আসাম ও মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ফলে সেখানকার উজানের পানি দ্রুত নেমে আসায় কুড়িগ্রামের নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সবগুলো নদনদীর পানি বাড়লেও এখন ধরলা নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তারা জানায়, ধরলার পানি আরও বাড়বে। কয়েকদিন গেলে কমতে শুরু করবে। তবে মারাত্মক বন্যার কোন আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে পাউবো।

সান নিউজ/বিএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা