সংগৃহীত
সারাদেশ

ট্রাক্টর উল্টে চালক নিহত

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে ট্রাক্টর উল্টে আশিক আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার সহযোগী ওহেদুল ইসলাম (১৬) দুর্ঘটনায় আহত হয়েছেন।

আরও পড়ুন: এনএসআই’র নতুন পরিচালক তানভীর

সোমবার (১৮ মার্চ) রহনপুর-গোমস্তাপুর সড়কের নিমতলা মাদরাসা মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত আশিক নাচোল উপজেলার ফুলকুঁড়ি পাহাড়পুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে। এছাড়া আহত সহযোগী একই গ্রামের বাসিন্দা ওহেদুল ইসলাম।

স্থানীয়ারা বলছে, চলন্ত একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। চালক ও তার সহযোগী এ সময় আহত হন। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে আশিক মারা যান।

আরও পড়ুন: খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না

গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

তিনি জানান, তাদের ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে আশিক আলী মারা গেছেন। সহযোগী ওহেদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা