ছবি: সংগৃহীত
সারাদেশ

পঞ্চগড়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন: ভূঞাপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন পালিত

রোববার (১৭ মার্চ) সকালে এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিছবিতে পুস্পস্তবক অপর্ণের পর শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদদের রুহের প্রতি মাগফিরাত ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জহিরুল ইসলাম সভাপতিত্বে শিশুদের নিয়ে ১০৪ পাউন্ডের কেক কাটা হয়।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক রেলমন্ত্রী পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা, ৩০১ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেজিয়া ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পৌর মেয়র জাকিয়া খাতুন, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান প্রমুখ।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- এতিমখানা, জেলখানা, হাসপাতাল ও হিল্লাবডিংয়ে উন্নত মানের খাবার পরিবেশন এবং বাদ জোহর নামাজের সময় মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা