সংগৃহীত ছবি
সারাদেশ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অভিজিৎ দাশ (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: কুমিল্লায় ছাত্রদল কর্মী নিহত গ্রেফতার ২

শনিবার (১৬ মার্চ ) রাত সোয়া ১টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসূল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় শাহেদুল ইসলাম (২৮) ও শান্তনু বিশ্বাস (২৯) নামে আরও ২ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহত অভিজিৎ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার রৌশানগিরি এলাকার অঞ্জন দাশের ছেলে।

আরও পড়ুন: আকৃতি দমাতে পারেনি সোনিয়াকে

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, রাতে মহাসড়কে কদমরসুল এলাকায় চট্টগ্রামমুখী ওই মোটরসাইকেলটিকে বেপরোয়া গতিতে আসা একইমুখী একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে সজোর ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের পেছনে বসা আরোহী অভিজিৎ দাশের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন মোটরসাইকেল চালক শান্তনু বিশ্বাস ও তার পেছনে থাকা আরোহী শাহেদুল ইসলাম। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা