সংগৃহীত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার মির্জাপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩ জন। নিহত ব্যক্তিরা হলেন অটো চালক উপজেলার চান্দুলিয়া এলাকার উজ্জল মিয়া (৩৫) ও কদিম দেওহাটা এলাকার সুশান্ত বাকালী (৩৫)।

আরও পড়ুন: কুমিল্লায় ছাত্রদল কর্মী নিহত গ্রেফতার ২

শনিবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লেন ধরে ব্যাটারি চালিত দেওহাটা থেকে গোড়াইয়ের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি পথিমধ্যে গোড়াই মিলগেট এলাকায় পৌঁছালে দ্রুত গতির বালু ভর্তি একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই ১ যাত্রী নিহত হয়। স্থানীয়রা এই ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। এই সময় কর্মরত চিকিৎসক আরও ১ জনকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: আকৃতি দমাতে পারেনি সোনিয়াকে

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, নিহতদের লাশ থানায় রয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উক্ত ঘটনায় জড়িত ট্রাকটিকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা