সংগৃহীত ছবি
সারাদেশ

কুমিল্লায় ছাত্রদল কর্মী নিহত গ্রেফতার ২

জেলা প্রতিনিধি: লেগুনা স্ট্যান্ডের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় গোলাগুলিতে ছাত্রদল কর্মী জামিল হাসান অর্ণব নিহতের ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণ, মৃত্যু বেড়ে ৫

শনিবার (১৬ মার্চ) সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে পুলিশ দুজনকে শনাক্ত করে। পরে দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শাসনগাছা এলাকার বাসিন্দা ও কুমিল্লা বাস মালিক সমিতির সহসভাপতি খলিলুর রহমান (৪৫) ও একই এলাকার আবু মিয়ার ছেলে রিয়াজ হোসেন (২৮)।

আরও পড়ুন: ট্রাফিক আইনে ৯০ লাখ টাকা জরিমানা

ওসি ফিরোজ হোসেন জানান, শুক্রবার গোলাগুলির ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হয়। এসময় ওই ঘটনায় দুজনকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। মামলা দায়ের হলে আটককৃতদের গ্রেফতার হতে পারে। এখন প্রাথমিক তদন্ত চলছে। ঘটনায় জড়িত অন্যান্যদেরও খুঁজছে পুলিশ।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পরীক্ষায় ডিভাইসসহ যুবক আটক

প্রসঙ্গত শুক্রবার (১৫ মার্চ) দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা স্ট্যান্ড দখলকে কেন্দ্র শাসনগাছা মধ্যমপাড়া ও মোল্লা বাড়ির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এসময় অন্তত ৪ জন গুলিবিদ্ধ হন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ছাত্রদলের কর্মী অর্ণবের মরদেহটি ময়নাতদন্তের পর শনিবার দুপুরে শাসনগাছা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা