সংগৃহীত
সারাদেশ

বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সোলায়মান মোল্লা (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে হাত-পা বেঁধে স্বর্ণলংকার লুট

শুক্রবার (১৫ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউতে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোলেমান মোল্লা সিরাজগঞ্জের শাহজাদপুরের হোসেন মোল্লার ছেলে। কালিয়াকৈর এলাকায় ভাড়া থাকতেন তিনি।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে বাজার নিয়ন্ত্রণে অভিযান

শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম জানান, গাজীপুরের কালিয়াকৈর থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে ৩৭ জন এসেছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে আজ সকালের দিকে সোলায়মান মোল্লা নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈর কোনাবাড়ী তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৭ জন হাসপাতালে আসেন। এর মধ্যে ৩৪ জনকে ওই রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা