সংগৃহীত
সারাদেশ

ছুরিকাঘাতে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি : চট্টগ্রামের চান্দগাঁওয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ রিয়াদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কক্সবাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

বুধবার (১৩ মার্চ) মধ্যরাতে চান্দগাঁও থানার হামিদচর কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদের বাড়ি হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায়। তার বাবার নাম মো. মহসিন। সে কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে চাকরি করতো।

আরও পড়ুন : পর্যটক শূন্য কক্সবাজার, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁ মালিক মোহাম্মদ ইকবালের সঙ্গে কথা কাটাকাটি হয় বাবুল মিয়ার। এর জের ধরে বাবুলের অনুসারীরা ইকবালের রেস্তোরাঁয় হামলা চালায়। এসময় রেস্তোরাঁর কর্মচারীরা বাধা দিলে তাদের মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, এ ঘটনায় বাবুল মিয়া ও অজয় নামের ২ জনকে আটক করা হয়েছে। দুইজনের কথা কাটাকাটির জেরে ইকবালের রেস্তোরাঁয় হামলা চালায় বাবুলের অনুসারীরা। এতে ওই রেস্তোরাঁর এক কর্মচারীর মৃত্যু হয়েছে। ধারণা করছি, ছুরিকাঘাতে অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা