সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি: কাউসার হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ঢাকামুখী একটি ট্রাকচাপায় নিহত হয়েছে।

আরও পড়ুন: নতুন বাজার খোঁজার তাগিদ

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটেছে। গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু এই বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কাউসার মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে থেকে এসএসসি পরীক্ষায় এবার অংশ নিয়েছে। সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকার আব্দুর রহমানের ছেলে।

আরও পড়ুন: বিব্রত করতে সিন্ডিকেট করতে পারে

কাউসারের বন্ধুরা জানান, কাউসার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবগুলো পরীক্ষা সম্পন্ন করে। আজ কৃষি ব্যবহারিক পরীক্ষা ছিল। আজ সকালে নিজ বাড়ি থেকে কাউসার মোটরসাইকেল নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে আসার সময় মহাসড়কের জাগীর এলাকায় ট্রাকচাপায় নিহত হয়।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেছেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পলাতক রয়েছে। যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা