সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে বাজার নিয়ন্ত্রণে অভিযান

লক্ষ্মীপুর প্রতিনিধি: রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং যানজটের ভোগান্তি কমাতে লক্ষ্মীপুরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর মনিটরিং টিম।

আরও পড়ুন : ছুরিকাঘাতে যুবককে হত্যা

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও পুলিশ সুপার তারেক বিন রশিদের নেতৃত্বে শহরের উত্তর তেমুহনী ও চক বাজার এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শন করেন তারা।

এ সময় ফুটপাতের পাশে দোকান ও যত্রতত্র পার্কিং করে রাখা যানবাহন সরিয়ে নিতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

আরও পড়ুন : কক্সবাজারে ৭ ব্যবসায়ীকে জরিমানা

পরে রমজানের প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার।

আরও পড়ুন : কক্সবাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বাড়াতে না পারে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা