সংগৃহীত
সারাদেশ

অগ্নিকান্ডে ১০টি পরিবার সর্বস্ব 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে রান্না ঘরের চুলার আগুন থেকে ১০ পরিবারের বাড়ি-ঘর পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি সাধিত হয়েছে।

আরও পড়ুন: মূল‌্য তা‌লিকা না রাখায় জ‌রিমানা

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের বাবুরিয়া গ্রামে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিয়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ১০টি পরিবারের ১৬টি শয়ন ঘর , গোয়াল ঘর ৮টি, খড়ি ঘর ২টি, রান্না ঘর ১০টি, খড়ের গাদা ২টি, ও দোকান ঘর ১টি ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা ফায়ার সার্ভিস অফিসার নাছিম ইকবাল জানায়, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১০ লক্ষ টাকা বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সাংবাদিক রানার জামিন

চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামায়েল মার্ডি আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রত্যেক পরিবারকে নগদ ৩ হাজার টাকা ১টি করে কম্বল ও শুকনা খাবারের প্যাকেট তুলে দেয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা