সংগৃহীত
সারাদেশ

উখিয়ায় মোবাইল কোর্টে জরিমানা আদায়

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

আরও পড়িুন: ডিবি পরিচয়ে অপহরণ, আটক ৬

বুধবার(১৩ মার্চ) দুপুরে উখিয়া থানা পুলিশ, র‍্যাব, ট্রাফিক পুলিশ ও গ্রাম পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ। অভিযানে অবৈধভাবে পার্কিংয়ের দায়ে সড়ক পরিবহন আইনে দু’টি মামলায় দুটি সিএনজি থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান পরিচালনা করে সড়কের পানি চলাচলের ড্রেনের উপর স্থাপন করা স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে বাজার তদারকি করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মূল্য তালিকায় পণ্যের মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মুদির দোকান থেকে দুই হাজার টাকা ও মুরগীর দোকান থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসেন, ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. নাজিমুল ইসলাম সহ র‍্যাব ও পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়িুন: ফার্নিচার পল্লীতে আগুন

অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ জানান, বুধবার কোর্টবাজার স্টেশনে অভিযান পরিচালনা করে ৪টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা