সংগৃহীত ছবি
সারাদেশ

কারখানায় আগুনে ৩ শ্রমিক দগ্ধ

জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে এমকেএন ট্রেডিংস নামে একটি কেমিক্যাল কারখানায় কেমিক্যালের ড্রাম আনলোড করার সময় তিনজন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন: সীমান্তে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গাড়ি থেকে কেমিক্যালের ড্রাম আনলোড করার সময় একটি ড্রামের মুখ খুলে গিয়ে ৩ জনের গায়ে পড়ে।

আরও পড়ুন: নৈশ প্রহরীকে কুপিয়ে জখম

দগ্ধরা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার নেসার আলীর ছেলে মো. ফরিদ (৫০), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দাড়িয়াল গ্রামের মোকসেদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৫৫) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা মো. মনির হোসেন (৪৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার মৃদুল কান্তি সরকার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে মো. ফরিদের শরীরের ৭০ শতাংশ, মো. জাহিদুল ইসলামের ১৭ শতাংশ এবং মো. মনির হোসেনের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তারা সকলেই কেমিক্যাল বার্ন হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। তারা এসিড না অন্য কোনো রাসায়নিকে দগ্ধ হয়েছেন তা পরীক্ষার পর জানা যাবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা