সংগৃহীত ছবি
সারাদেশ

চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন

জেলা প্রতিনিধি: চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট।

আরও পড়ুন: জামালপুরে ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান জানান, রেলের পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ও বন্দর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটসহ মোট ৩ টি ইউনিট কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার (৭ মার্চ) রা‌তে জমিয়তুল ফালাহ মস‌জিদ সংলগ্ন ম্যাক্স কনস্ট্রাকশ‌নের সাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে। এতে শ্রমিকদের অন্তত ১০টি রুম পুড়ে গেছে।

ম্যাক্স কনস্ট্রাকশনের একাধিক নিরাপত্তারক্ষী ও শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, আগুন লাগার পর পাশের হোটেল রেডিসনের ফায়ার হাইড্রেন্ট থেকে পানি ছিটানো হয়। যার কারণে আগুন বেশি ছড়াতে পারেনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা