সংগৃহীত ছবি
সারাদেশ

পুলিশের ওপর হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগে দুই হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে।

আরও পড়ুন: প্লাস্টিক কারখানায় আগুন, দগ্ধ ৪

বৃহস্পতিবার (৭ মার্চ) পুলিশ বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার জনের বিরুদ্ধে এ মামলা করে।

মঙ্গলবার (৫ মার্চ) গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশ অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরে যেতে বললে আন্দোলনকারীদের ইট-পাটকেলে সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, গজারিয়া থানার ওসি রাজিব খানসহ ৮ পুলিশ সদস্য আহত হন।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, সড়কে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাতে পুলিশ বাধা দেয়। এ সময় অবরোধকারীরা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে দেড় থেকে ২ হাজার অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা ছাড়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্যাস সরবরাহের দাবিতে গত মঙ্গলবার দুপুরে দরি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া, পোড়াচক বাউশিয়াসহ ৭ থেকে ৮টি গ্রাম থেকে আগত কয়েক হাজার নারী-পুরুষ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গ কয়েক দফা বৈঠক করা হলেও বিষয়টির সমাধান না হওয়ায় বিকেল ৩টার দিকে পুনরায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের ওপর তারা হামলা চালান। এ সময় আহত হন আট পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড শর্টগানের গুলি ও কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হন অন্তত ১৮ জন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা