সংগৃহীত ছবি
সারাদেশ

তিন রাউন্ড গুলিসহ রিভলবার উদ্ধার

জেলা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ইউক্যালিপটাস বাগান থেকে তিন রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, আহত ৮

শনিবার (২ মার্চ) জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১মার্চ) মধ্য রাতে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ী এলাকার মৃত হাজী মো. আব্দুল লতিফের ছেলে মো. ফয়জুল ইসলাম কেরুর (৭০) ইউক্যালিপটাস গাছের বাগানে তল্লাসী চালায় পুলিশ। একপর্যায়ে বাগানের ড্রেনে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলি ও একটি রিভলবার উদ্ধার করা হয়।

ওসি মো. মুক্তারুল আলম জানান, এঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা