সংগৃহীত
সারাদেশ

বোয়ালমারীতে দু'পক্ষের সংঘর্ষে আহত ৭

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ৩ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ভাংচুরকৃত ৩টি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন : বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

উপজেলার সৈয়দপুর বাজারে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আহত সাবেক সেনা সদস্য সৈয়দপুর গ্রামের মো. শফিকুল ইসলাম জানান, সৈয়দপুর বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পর চালিনগর গ্রামের তরিকুলসহ ৩/৪জন যুবক নেশাদ্রব্য সেবনের উদ্দেশ্যে আসে। তখন আমি তাদেরকে সেখান থেকে চলে যেতে বললে তারা আমাকে মারধর করে কপাল ফাটিয়ে দেয়। তাৎক্ষণিক পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার রেশ ধরে গত ২০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে চালিনগর গ্রামের তরিকুল মোল্যার নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত শফিকুলের উপর আবারো আক্রমণ করে। এসময় স্থানীয় লোকজনের পাল্টা আক্রোমণে উভয়পক্ষের ৭ জন আহত হয়।

আরও পড়ুন : পিচ্চি রাজুকে কুপিয়ে হত্যা

আহতরা হলেন রামনগর গ্রামের বাবলু ঠাকুর, চালিনগর গ্রামের মামুন ঠাকুর, জায়েদ আলী ঠাকুর, সৈয়দপুর গ্রামের মতিন মোল্যা, রমিস শেখ, ফরিদ শেখ, মিলন শেখ।

আহত ৭ জনকে বোয়ালমারী ও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ৫ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই মামুন ঠাকুর ও বাবলু ঠাকুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে স্বাস্থ্যগত তথ্যের হেলথ কার্ড উদ্ভোধন

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. মজিবর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। সৈয়দপুর বাজার থেকে ভাংচুরকৃত ৩টি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা