সংগৃহীত
সারাদেশ

পিচ্চি রাজুকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ নগরীতে রাজিব আহমেদ রাজ ওরফে পিচ্চি রাজুকে (৩৩) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে স্বাস্থ্যগত তথ্যের হেলথ কার্ড উদ্ভোধন

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সানকিপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাজিব আহমেদ রাজ ওরফে পিচ্চি রাজু নগরীর লিচু বাগান এলাকার বাসিন্দা মো. আব্দুস সালামের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন : হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে নগরীর সানকিপাড়া বাজার এলাকায় দুর্বৃত্তরা পিচ্চি রাজুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মো. মাইন উদ্দিন জানান, রাজীব আহমেদ রাজ ওরফে পিচ্চি রাজুকে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। তবে কেন বা কী কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

আরও পড়ুন : নিয়ন্ত্রণহীন বাড়িভাড়ায় নাকাল ভাড়াটিয়ারা

ওসি আরও বলেন, পিচ্চি রাজুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা