সংগৃহীত
সারাদেশ

হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে স্কুল ছাত্র তাজেমুল হক (১৫) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নিয়ন্ত্রণহীন বাড়িভাড়ায় নাকাল ভাড়াটিয়ারা

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) রবিউল ইসলাম।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নাচোল পৌরসভার শ্রীরামপুর এলাকার আব্দুল খালেকের ছেলে রুবেল হোসেন ওরফে আবির ও নিয়ামুল হকের ছেলে হযরত আলী। তবে হযরত আলী পলাতক রয়েছেন।

আরও পড়ুন : নোয়াখালীতে হাসপাতালে হাজতির মৃত্যু

মামলার এজাহার সূত্রে জানা যায়, পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাত তাজেমুল হক। ২০২০ সালের ১৯ নভেম্বর আসামিরা ধান নিয়ে আসার কথা বলে তার অটোরিকশা ভাড়া নেন। এরপর অটোরিকশা নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে নাচোল উপজেলার চিনিসল্লা গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে তার গলায় গামছা ও রশি পেঁচিয়ে এবং ইট নিয়ে মুখ থেঁতলে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে ওই ভবনেই বালুচাপা দেন আসামিরা।

তাজেমুলের মোবাইল নম্বরে কল দিয়ে না পেয়ে তাকে খুঁজতে বের হয় স্বজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাজেমুলের অটোরিকশা দেখতে পায়। পরে নির্মাণাধীন ভবনে বালু সরিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।

আরও পড়ুন : ভোলায় জেলেদের মধ্যে সংঘর্ষ, আহত ৩

পুলিশ সেদিন-ই রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাজেমুলের নানা আব্দুল ওহাব বাদী হয়ে নাচোল থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ৩১ মে নাচোল থানার এসআই (উপপরিদর্শক) গোলাম রসুল অভিযোগপত্র দাখিল করেন আদালতে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা