সংগৃহীত
সারাদেশ

শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সার পলশিয়া দাখিল মাদরাসার শিক্ষক আব্দুল হককে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা মাদরাসা শিক্ষক সংগঠন জমিয়াতুল মোদারের্ছিন।

আরও পড়ুন : রিকশাচালকের মরদেহ উদ্ধার

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জামিয়াতুল মোদারের্ছিন ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আফসার উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, ভূঞাপুর ফাযিল মাদরাসার অক্ষর মওলানা আব্দুস সোবহান, খাস বিয়ারা দাখিল মাদরাসার সুপার মোঃ নুরুন্নবী মিয়া, নিকলা দাখিল মাদরাসার সুপার মোঃ নুরুল হুদাসহ বিভিন্ন মাদরাসা থেকে আগত শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে দুই ইটভাটাকে জরিমানা

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার নিকরাইল ইউনিয়নের সার পলশিয়া গ্রামে পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে ডেকে নেয় একই গ্রামের জয়নব বেগম, ঐ রাতেই তাকে মেরে বাড়ির আঙ্গিনায় মাটিচাপা দেয়। ঘটনা স্থল থেকে ৩ জনকে আটক করে পুলিশ। শুক্রবার দুপুরে ভূঞাপুর থানা পুলিশ গিয়ে মাটি চাপা অবস্থায় লাশ উদ্ধার করে। ১৭ ফেব্রুয়ারি রাতেই আটক ৩ জনসহ ৪ জনকে আসামি করে নিহত মাস্টারের স্ত্রী আয়শা খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

মানববন্ধনে বক্তারা আসাামদের দ্রুত ফাঁসি দাবী করে। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারক লিপি দেয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা