ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রেমিকার অন্যত্র বিয়ে, কিশোরের আত্মহত্যা 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিক অনিমেষ চন্দ্র (১৬) নামের এক কিশোর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: বাস চাপায় নিহত ১

সোমবার (১২ ফ্রেবুয়ারি) সকালে বাড়ির পাশে কাঁঠাল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত অনিমেষ চন্দ্র সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী আদর্শ পাড়া গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে।

জানা যায়, সুর্বণা নামে এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় মেয়েটির হঠাৎ অন্যত্র বিয়ে হয়। এ কারণে গত ৩/৪ দিন ধরে ওই তরুণী অনিমেষের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। এতে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬

সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে বাড়ির আঙ্গিনা ঝাড়ু দেয়ার সময় অনিমেষের মা কাঠাল গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে গাছ থেকে অনিমেষের মরদেহ নামানোর ব্যবস্থা করেন।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে অনিমেষ আত্মহত্যা করতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা