সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা
সারাদেশ

ভোলায় আলাউদ্দিন হত্যায় বাবা ও স্বজনদের আসামি করার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: মনপুরা উপজেলার ফকিরহাট বাজারের ব্যবসায়ী ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট আলাউদ্দিন মোল্লা হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনেরা।

তাদের অভিযোগ, মোটা অংকের টাকা বিনিময়ে কয়েকজন আসামিকে বাদ দিয়ে মামলা নষ্ট করতে নিহতের বাবা, মামলার বাদী ও সাক্ষীসহ পরিবারের সদস্যদের আসামি করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোলা শহরের বাংলাস্কুল মোড়ে একটি হোটেলে এ সংবাদ সম্মেলন করেন নিহতের বাবা মজিবল হক মোল্লাসহ পরিবারের সদস্যরা।

মজিবল হক মোল্লা জানান, তার ছেলে আলাউদ্দিন মোল্লা ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় গত বছরের ০৬ অক্টোবর রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে নিজের ঘরের সামনে খুনিরা তাকে গলা কেটে হত্যা করে। তার আরেক ছেলে জাফর মনপুরা থানায় হত্যা মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে আসামি মো. জয়নাল, মো. আবু কালাম, দিবাকর সরমা, আবুল কালাম (এসএ), মাকসুদ, শামিম, শাহিন ও রনিকে গ্রেপ্তার করে। পরে রিমান্ডে আসামিরা হত্যার দায় স্বীকার করেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘আসামিরা জামিনে বের হয়ে এসে নিহত আলাউদ্দিনের স্ত্রী শাহানাজ আক্তার রিতু ও তার বাবা আবু কাশেমের সঙ্গে মোটা অংকের অর্থে সমঝোতা করেন। পরে রিতু ও তার বাবা মামলাটিকে নষ্ট করতে গত ৩ সেপ্টেম্বর মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নতুন করে মামলা করেন। ওই মামলায় আবুল কালাম (এসএ), মাকসুদ, শামিম, শাহিন ও রনিকে বাদ দিয়ে ও পুরোনো মামলার তিন আসামি জয়নাল, আবু কালাম ও দিবাকরের সঙ্গে আমাকে ও আমার ছেলে জামাল, জাফর, মহসিন, মাইনুদ্দিন, সামসুদ্দিন ও মামলার প্রধান সাক্ষী শামিম মাস্টারকে আসামি করা হয়েছে।’

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ছেলে হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করে নিহতের বাবা কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেন।

নিহতের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা