ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে আধুনিক কিচেন মার্কেট উদ্বোধন

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে দেড় কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট দ্বিতল জেলা প্রশাসন-পৌর আধুনিক কিচেন মার্কেটের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: মাদ্রাসা প্রিন্সিপালের বাড়িতে হামলায় শাস্তির দাবি

রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় জেলা শহরে এ আধুনিক কিচেন মার্কেটের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া পারভিন, সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহাম্মদ পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এ সময় পৌর মেয়র জানান, দীর্ঘদিন পরে সরকারের স্বদিচ্ছার কারণে জেলা শহরের বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে একটি পরিবেশবান্ধব কিচেন মার্কেট তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে মাঠে র‍্যাব

আমরা চেয়েছিলাম মাছ বাজার প্রথম তলায় দিয়ে তরকারি বাজার দ্বিতীয় তলায় দেওয়ার জন্য। পরে আমরা দুই দিকে সমন্বয় করে তরকারি বাজারের ছোট একটি জায়গা দিয়ে বাকিটা মাছ বাজারের জন্য রেখে উদ্বোধন কাজ সম্পূর্ণ করেছি।

উদ্বোধনকালে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, এই আধুনিক ভবনে সাধারণ জনগণ সুন্দর পরিবেশে তাদের প্রয়োজনীয় জিনিস কাঁচা বাজার, মাছ, মাংস নিতে পারবে।

এই উদ্যোগের ফলে এলাকার উন্নয়ন হয় ও পৌরসভার উন্নয়ন হয়। এতে ব্যবসায়িরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারবে এবং জনগণও সুযোগ-সুবিধা ভোগ করবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা