সংগৃহীত
সারাদেশ

নগদ টাকাসহ আটক ৯

জেলা প্রতিনিধি: ভোলা জেলায় জুয়া খেলার সময় নগদ টাকা ও তাসসহ ৯ জুয়াড়িকে আটক করেছেন ডিবি পুলিশের সদস্যরা।

আরও পড়ুন: গায়ে পড়ে সম্পর্ক খারাপ করব না

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরপাতা গ্রামের মালেরহাট বাজার থেকে তাদেরকে আটক করা হয়েছে

আটককৃতরা হলেন আলাউদ্দিন (৩৮), জসিম তালুকদার (৩৫), বাবুল তালুকদার (৫৫), পারভেজ (২৩), নেছার উদ্দিন (৩২), জাহাঙ্গীর বকশি (৪৮), খোকন (৪০), মাহাবুব ও (১৯), কাজল ইসলাম (৪২)। তারা সবাই ভোলা সদর উপজেলার ওই গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে মাঠে র‍্যাব

এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চরপাতা গ্রামের মালেরহাট বাজারের আলাউদ্দিনের ডেকরেটেরের দোকান থেকে তাদেরকে জুয়া খেলার সময় আটক করা হয়েছে। তাদের কাছ থেকে এই সময় জুয়ার নগদ ১ হাজার ৮৯০ টাকা ও তাস জব্দ করা হয়েছে। এছাড়াও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা