সংগৃহীত ছবি
সারাদেশ

কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের পৌর জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: সাইকেলসহ চোর চক্রের ২ সদস্য আটক

শুক্রবার (২রা ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র বলেছেন, শুরুতে জহুর হকার মার্কেটের একটি রেডিমেড গার্মেন্টসে আগুন লাগে। সেখান থেকে আরও দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশন, চন্দনপুরা ফায়ার স্টেশন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আরও পড়ুন: ঢাকায় আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী শুরু

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, জহুর হকার্সের একটি রেডিমেড গার্মেন্টসে আগুন লাগে। নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি আরও জানান, ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন আগুন নির্বাপণের কাজ চলছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা