সংগৃহীত
সারাদেশ

অভিবাসী কর্মীদের নিয়ে ওরিয়েন্টাশন

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে যুবক নিহত

বুধবার (৩১জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

তথ্য প্রযুক্তি, গবেষণা ও পরিকল্পনা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর পরিচালক ও উপসচিব মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান।

একই দিন বিকেলে ওয়েলফেয়ার সেন্টার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ঠাকুরগাঁও এর আয়োজনে বঙ্গবন্ধু সড়ক, গ্যালারি কমপ্লেক্স এ অভিবাসী কর্মীদের ওরিয়েন্টাশন দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য প্রযুক্তি, গবেষণা ও পরিকল্পনা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর পরিচালক ও উপসচীব মো: গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ।

আরও পড়ুন: আলুক্ষেতে মিললো ৩ আগ্নেয়াস্ত্র

তারা জানান, বিদেশফেরত প্রত্যাগত অভিবাসী পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের আওতায় বর্তমান বিশ্বের ১৭৮টি দেশে প্রায় ১.৫০ কোটির অধিক বাংলাদেশি কর্মী তাদের রয়েছে। যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছেন। দেশের উন্নয়নে ব্যপক ভুমিকা রাখছে। তাই প্রবাসী ফেরত বাংলাদেশীদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছেন। সে কারনে জেলার নির্দিস্ট ওয়েলফেয়ার সেন্টারে এসে তথ্য প্রদানের মাধ্যমে সরকারের সুবিধা গ্রহনের আহবান কর্মকর্তাদের।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, ২০১৫ সাল থেকে ফেরত আসা কর্মীরা প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন। কর্মীদের নগদ প্রণোদনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান প্রদত্ত কারিগরি ও আর্থিক কর্মসূচিতে অন্তর্ভুক্তির মাধ্যমে আত্মকর্মসংস্থানে সহযোগিতা করা হবে। যাতে করে তারা সম্মানের সঙ্গে সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে। এছাড়া বিদেশফেরত দক্ষ কর্মীদের আরপিএল-এর আওতায় দক্ষতা সনদের ব্যবস্থা করা হবে। এই সনদ কর্মীদের দেশে-বিদেশে কর্মসংস্থানে সহায়ক হবে বলে জানান তারা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা