সংগৃহীত
সারাদেশ

চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার নগরীর হাজারী গলির একটি স্বর্ণের দোকান থেকে চুরি হওয়া স্বর্ণালংকারসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে ৭ ভরি ৭ আনা ১ রত্তি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির নেতারা রাজনীতির কাক

বুধবার (৩১ জানুয়ারি) সকালে ইপিজেড ও কক্সবাজার জেলার মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার করা হয় মহেশখালী থেকে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, কক্সবাজার জেলার মিঠাছড়ি ইউনিয়নের দুলাল ধরে ছেলে নরেন ধর বাবু ওরফে বাপ্পু ধর নরেন (২৬), তিনি ইপিজেড থানার লেবার কলোনিতে থাকেন। ইপিজেড থানার আমজাদ আলী মিস্ত্রি বাড়ির আরিফ হোসেন (২৫), অপর আসামি হলেন কক্সবাজার জেলার সদর থানার বাবুল কান্তি পালের ছেলে কানু পাল কিশোর (৩২)।

আরও পড়ুন: আগে পুলিশ দেখলে ভয় পেতাম

মামলা সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি নরেন ধর বাবু ওরফে বাপ্পু ধর নরেন নামে চক্রের ১ সদস্য নগরীর কোতোয়ালী থানার হাজারী লাইন মিয়া শপিং কমপ্লেক্সের ২য় তলা ৯ নম্বর দোকানে থেকে তালা ভেঙে ৭ ভরি ৭ আনা ১ রত্তি স্বর্ণালংকার চুরি করে। ভুক্তভোগীরা পরে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে চোরাই স্বর্ণালংকারসহ এই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক জানান, মামলা দায়ের পর চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা