সংগৃহীত ছবি
সারাদেশ

ঢাকা-সিটি কলেজ সংঘর্ষ, আহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির ১ নম্বর সড়কে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মারধরে ঢাকা কলেজের ১ শিক্ষার্থী আহত হয়েছেন।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমেছে

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।

ঢাকা কলেজের আহত ওই শিক্ষার্থীর নাম সিয়াম আহমেদ। তিনি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

আহত সিয়াম জানান, ক্লাস শেষে বাড়ি যাওয়ার পথে সিটি কলেজের ছাত্ররা অতর্কিতভাবে হামলা করে। এতে আমার মাথার পেছনের দিকে ডানপাশে আঘাত পেয়েছি।

আরও পড়ুন: ব্যবসায়ীদের সহনশীল থাকা উচিত

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন, ঢাকা কলেজের আহত ১ শিক্ষার্থীকে পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুপুর বারোটার কাছাকাছি সময়ে ধানমন্ডির ১ নম্বর সড়কের শেষ মাথায় ঢাকা সিটি কলেজের ২০-৩০ জন শিক্ষার্থী জড়ো হয়। এসময় আগে থেকেই সতর্ক অবস্থায় ধানমন্ডি মডেল থানার টহল টিম শিক্ষার্থীদের সরে যেতে বলে। পরে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা