সংগৃহীত
সারাদেশ

ঝালকাঠির নিয়োগ বাণিজ্যের প্রতিবাদ 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার চন্দ্রকান্দা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলেন তারা।

আরও পড়ুন: দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় তিন শতাধিক এলাকাবাসী অংশ নেন।

এতে বক্তব্য রাখেন উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের পরিষদের সদস্য মো. কামরুজ্জামান মামুন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ওহিদুজ্জামান অপু, জমিদাতা আব্দুর রাজ্জাক সিকদার, চাকুরী প্রত্যাশী সাবিনা ইয়াসমিনের স্বামী মো. মনিরুজ্জামান, চাকুরী প্রত্যাশী রাশেদুজ্জামান পলাশসহ অনেকে।

বক্তারা বলেন, সম্প্রতি বিদ্যালয়ের অফিস সহকারী, ল্যাব সহকারী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে ৪ জনকে নিয়োগ দেয়া হয়েছে। প্রধান শিক্ষক নিখিল চন্দ্র মণ্ডল ও সভাপতি মো. শফিকুল ইসলাম চুন্নু খান মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিয়েছেন। তিন মাস ধরে এ নিয়োগের তথ্য গোপন রাখা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পর নিয়ম রয়েছে বিদ্যালয়ের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিটি টানানো। কিন্তু প্রধান শিক্ষক তা করেননি। এ সময় সভাপতি ও প্রধান শিক্ষককের অপসারণ ও গোপন নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবি করেন এলাকাবাসী।

আরও পড়ুন: ভালুকায় ফেন্সিডিলসহ আটক ১

তারা আরও বলেন, গোপন নিয়োগ বাণিজ্য ফাঁস হওয়ায় প্রধান শিক্ষক নিখিল চন্দ্র মণ্ডল কয়েকদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। এ বিষয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
ম্যানেজিং কমিটির একাধিক সদস্য বলেন, নিয়োগের বিষয়ে আমি কিছুই জানি না। এ অবৈধ নিয়োগে প্রধান শিক্ষক ও সভাপতি জড়িত রয়েছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আরও পড়ুন: ট্রাক্টরচাপায় নিহত ১

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র মণ্ডল বলেন, যথাযথ নিয়মে নিয়োগ পরীক্ষা শেষে উত্তীর্ণদের নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগে কোন টাকা-পয়সা লেনদেন হয়নি। কেউই আমার আত্মীয় নয়।

ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম চুন্নু খান বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সত্য নয়। যোগ্যতা অনুযায়ী ও সঠিক নিয়মে নিয়োগ পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা