সংগৃহীত
সারাদেশ

ট্রাক্টরচাপায় নিহত ১ 

জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় হ্যান্ড ট্রাক্টর (ট্রলি) চাপায় আহত শ্রমিক লীগ নেতা আবু সায়েম মো. শাহাদাত ওরফে টিটু সুলতানের (৪২)মারা গেছেন।

আরও পড়ুন: ভালুকায় ফেন্সিডিলসহ আটক ১

বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যান তিনি। গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত টিটু সুলতান উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মমতাজ মিয়ার বাড়ির মৃত সফি উল্যার ছেলে। একই ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন: দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নিহতের বড় ভাই মো. টিপু সুলতান জানায়, তাদের নিজস্ব হ্যান্ড ট্রাক্টর (ট্রলি) রয়েছে। গত মঙ্গলবার দুপুরে ওই ট্রাক্টর চালাতে গেলে উল্টে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে আহত হয় টিটু। এতে সে পেটে গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুছাপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় যেনো শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: কবিরহাটে সড়ক পাকাকরণের দাবি

কোম্পানীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মো. মোজাফর আলী বলেছেন, নিহতের পরিবার পুলিশকে এ বিষয়টি অবহিত করেননি। এ বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা