নিহত কলেজছাত্র আবির হোসেন
সারাদেশ

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীতে কার্ভাডভ্যানের চাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী কলেজছাত্র আবির হোসেন (২০)।

আবির মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ভাটিগোপালদী গ্রামের আকবর হোসেনের ছেলে। তিনি বোয়ালমারীর জাহাপুর ইউনিয়নের জফরাকান্দি গ্রামে মামাবাড়িতে থেকে কাদিরদী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়ালেখা করতেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের মোতালেব মেম্বরের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

এলাকা সূত্রে জানা গেছে, আবির পড়ালেখার পাশাপাশি মামা জাহিদের কাদিরদী বাজারের কসমেটিক্সের ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করতেন। কাদিরদী বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় পেছন থেকে আসা কার্ভাডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোয়ালমারী থানার জয়নগর ফাঁড়ি ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করি। আগেই কাভার্ডভ্যানটি আবিরকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরিবার থেকে কোনো আইনি প্রক্রিয়া বা কার্যক্রম করবেন না জানানোয় তাদের জিম্মায় মরদেহ ও মোটরসাইকেলটি দেওয়া হয়েছে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা