আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সারাদেশ

আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁও: বালিয়াডাঙ্গী উপজেলার বেওরঝাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে মারা গেছেন বাংলাদেশি জেলে শরিফুল ইসলাম (৩০)।

নিহত শরিফুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার চুড়ুইগেদি গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সীমান্তবর্তী নাগর নদীতে মাছ ধরার সময় হত্যাকাণ্ডের শিকার হন শরিফুল ইসলাম।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন জেলে বেওরঝাড়ি বিওপির মেইন পিলার ৩৮০-৮ এর কাছে সীমান্তবর্তী নাগর নদীতে মাছ ধরছিলেন। এ সময় তারা ভুল করে ভারতের ৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। পরে ভারতীয় ১৭১ বিএসএফের বড়বিল্লাহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলে শরিফুল ইসলাম মারা যান। আর অন্যরা কোনোমতে প্রাণ বাঁচিয়ে বাংলাদেশে চলে আসেন।

নিহত ব্যক্তির মরদেহ বিজিবি ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ উদ্ধার করেছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা