ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রতিবন্ধীর পরিবারকে মামলা দিয়ে হয়রানি

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের সদর উপজেলায় প্রতিবন্ধী জোনায়েদ আহমেদ (৪২) ও তার পরিবারের ৫ সদস্যসহ ৮ জনের বিরুদ্ধে পালিত মামাতো বোনের জামাতা ইউনুছ মিয়া (৪৪) আদালতে মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: কুয়াশায় ট্রাক উল্টে চালক নিহত

জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং হামছাদী ইউনিয়ন ২ নং ওয়ার্ডের শ্যামগঞ্জের প্রতিবন্ধী জোনায়েদ আহমেদসহ রুমি আক্তার, আরিফ হোসেন, তাজুল ইসলাম, রাবেয়া বেগম, মোহাম্মদ আলী, মো. সাগর, মো. জহিরুল ইসলাম হাওলাদার, মনির উদ্দিন ভূঁইয়া, ফরিদা ইয়াসমিনকে আসামি করে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসীরা জানান, ইউনুছ মিয়া একজন মামলাবাজ। তিনি দীর্ঘদিন থেকে নিরীহ ব্যক্তির উপর একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ইউনুস মিয়া মামলা সি আর ২০২০/ ১৪৮/১২৪৩ সহ ৮ টি মামলা দিয়ে নিরীহ প্রতিবন্ধির পরিবারকে হয়রানি করছেন।

আরও পড়ুন: বিরোধী দল হওয়ার সিগন্যাল পাইনি

ভুক্তভোগী প্রতিবন্ধী জোনায়েদ আহমেদ বলেন, আমার পরিবারের সদস্যরা মামলার কারণে অতিষ্ঠ হয়ে আছে। ইউনুছ আমার পালিত মামাতো বোনের জামাতা। সে আমাদের পরিবারের সবাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এলাকার কোনো ব্যক্তিকে সে মানে না। সে সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সৈনিক।

আমাদের পারিবারিক সম্পত্তি আমাদের ভোগ করতে দিচ্ছে না। আমার জমির জমা-খারিজ সব আমার নামে আছে। সে মামলা দিয়ে আমাকে দূর্বল করার চেষ্টা করছে।

আরও পড়ুন: বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

সে সবাইকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে হুমকিধমকি দিয়ে যাচ্ছে। আমি এই মামলাবাজের মিথ্যা মামলা থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এই বিষয়ে ইউনুছ মিয়ার বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি।

ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, আমাদের চেয়ারম্যান কার্যালয়ে ভুক্তভোগী অভিযোগ করেছে। এটি নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ইউনুছকে অবগত করা হলেও সে বৈঠকে আসেনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা