ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: চলাচলের ব্যবস্থায় খুশি এলাকাবাসী

শুক্রবার (১৯ জানুয়ারী) বেলা ১১ টার দিকে শহরের সুপার মার্কেট সংলগ্ন কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম (স্বপন)।

তিনি বলেন, মেজর জিয়াউর রহমান ১৯৩৬ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি সামরিক কর্মকর্তা হিসেবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন।

আরও পড়ুন: চলছে বইমেলার জোর প্রস্তুতি

২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা করেন। ১৯৭৫’র পর সেনাপ্রধানের দায়িত্বে আসা জিয়া রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়ে ১৯৭৮ সালে বিএনপি গঠন করেন।

১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন তিনি। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। বর্তমানে খালেদা জিয়া অসুস্থ থাকায় তার বড় ছেলে তারেক রহমান লন্ডন থেকে দল পরিচালনা করছেন।

আরও পড়ুন: ফের বেড়েছে নিত্যপণ্যের দাম

এ সময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, জেলা শ্রমীক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাইয়ুম মৃধাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা