ছবি: সংগৃহীত
সারাদেশ

কনস্ট্রাকশন ওয়ার্কশপের মালামাল লুট

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ভালুকায় আলতলি হামিদের মোড় নামক স্থানে বেইজবন কনস্ট্রাকশন ওয়ার্কশপ থেকে নৈশপ্রহরী ও মিস্ত্রিদের অস্ত্রের মুখে জিম্মি করে নির্মাণ সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ১০/১৫ জন মুখোশধারী একদল ডাকাত।

আরও পড়ুন: ভোলায় ক্রিসেন্ট এর যুব প্রধান তপু’র বিদায়ী সংবর্ধনা

ঐ ওয়ার্কশপের নৈশপ্রহরী দুলাল মিয়া জানান, (বুধবার) ১৭ জানুয়ারি রাত সাড়ে ৩ টার দিকে ১০/১৫ জনের একদল মুখোশধারী লোক তাকে ও ওয়েল্ডিং মিস্ত্রি সবুজ ও সজিবকে অস্ত্রের মুখে জিম্মি করে।

৫ জন তাদেরকে আটকে রেখে বাকিরা ৪ টি ওয়েল্ডিং মেশিন, জেনারেটর বড় ১ টি, ড্রিল মেশিন ৩ টি, আয়রন ড্রিল ৩ টি, গ্যানিং মেশিন ১০ টি, টোল বক্স যন্ত্রসহ ৪ টি, ওয়েল্ডিং রড ৮ প্যাক, হ্যামার ৩ টি, হাতুরি ৫ টি, চেইন কাপ্পা ২ টি, বড় মটর ৩ টি, হাইস্পিট কাটার ৪ টি ও অন্যান্য মালামালসহ প্রায় ১০ লাখ টাকার লুট করে ট্রাকে তুলে নিয়ে যায়।

আরও পড়ুন: ৩৬ ঘণ্টা পরও নিখোঁজ ইঞ্জিন মাস্টার

এ ব্যাপারে ওই ওয়ার্কশপের মালিক আলমগীর হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তার ওয়ার্কশপ কারখানায় গত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে৷ এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা