সংগৃহীত
সারাদেশ

রাতে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের চরমিরেশ্বরাই গ্রামে ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। ব্যানার ও ফেস্টুনগুলো নবনির্বাচিত মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ছবি সম্মিলিত। ব্যানার রাতের আঁধারে চুরি, ছিঁড়ে ফেলা সহ আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: সংকট থেকে জাতি উঠে এসেছে

প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ব্যানার ও ফেস্টুন পঞ্চসার ইউনিয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো হয়।

ওই ব্যানারে বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন এবং পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার ছবি ছিলো।

দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলাসহ বিভিন্ন স্থান থেকে ব্যানার ও ফেস্টুনগুলো রাতের আঁধারে চুরি করে নিয়ে গেছে বলে স্থানীয়রা একাধিক নেতা।

আরও পড়ুন: টিআইবি বিএনপির ভাষায় কথা বলে

পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহ আলম হাওলাদার অভিযোগ করে বলেন, এই ধরনের ন্যাক্কারজনক কাজ দলীয় লোকজন করতে পারেনা। দলের মধ্যে অনুপ্রবেশ কারীরা এ ঘৃন্য কাজের সাথে জড়িত থাকতে পারে। এসব অনুপ্রবেশকারী দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

আমি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দোষীদের বিচার দাবি করছি। নির্বাচন শেষ হয়ে গেছে কিছু লোক চায় নির্বাচনের ঝামেলা কাজে লাগিয়ে জামেলা করতে। যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদেরকে জরুরী আইনের আওতায় আনা হোক।

আরও পড়ুন: কমলো স্বর্ণের দাম

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত সাপেক্ষে, আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা