সংগৃহীত ছবি
সারাদেশ

গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজী

নিজস্ব প্রতিনিধি: বাগেরহাটে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজীর অপরাধে নারী ইউপি সদস্যের স্বামীসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার (১৪ জানুয়ারি) আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের তাপমাত্রা ৯ ডিগ্রি

শনিবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার শুকদারা এলাকা থেকে পুলিশ এদের আটক করে।

আটককৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার ভট্টবালিয়াঘাটা এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে আজমল হোসেন (৪৪) এবং খুলনার বটিয়াঘাটা এলাকার সাহেব আলীর ছেলে আরাফাত শেখ (৩০)। এদের মধ্যে আরাফাত কোস্টগার্ডের কটি পড়া ছিলেন। আজমল হোসেন সদর উপজেলার খানপুর ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডের নারী ইউপি সদস্যের স্বামী।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে সিয়াম ও সালমান নামের দুই ভ্যান চালক গ্রাম থেকে ভাঙ্গারি ক্রয় করে শুকদারা যাচ্ছিলেন। ভট্টবালিয়াঘাটা ব্রিজের কাছে পৌঁছালে আজমল ও আরাফাত গোয়েন্দা পুলিশ পরিচয়ে ভ্যানের গতিরোধ করে এবং বলে তোদের কাছে চোরাই মাল রয়েছে। পরে ভ্যান চালকদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এক পর্যায়ে ভ্যান চালকদের আটকে রেখে, ভ্যানের মালামাল নিয়ে শুকদারা বাজারে বিক্রি করতে যায়। সন্দেহ হলে শুকদারা বাজারের ব্যবসায়ীরা আজমল ও আরাফাতকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের মুখে আরাফাত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় ভ্যান চালক সালমানের ভাই মো. হেলাল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নিশি কান্ত সরকার জানান, গোয়েন্দা পুলিশ পরিচয়ে ভ্যান চালকদের আটকে মালামাল নিয়ে বিক্রির সময় দুইজনকে স্থানীয় ব্যবসায়ীরা আটক করে পুলিশকে খবর দেয়। পরে আমরা তাদেরকে আটক করি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা