ছবি : সংগৃহিত
সারাদেশ

ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় নির্মাণকাজ করার সময় ৭ তলা ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে কুপিয়ে হত্যা

রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইয়াসিন আলী (২৬)। তিনি চাপাইনবাবগঞ্জ সদর থানা এলাকার কুরবান আলীর ছেলে।

আরও পড়ুন: ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আহতরা হলেন নওগাঁ জেলার পানিহারা গ্রামের রবি দাসের ছেলে উত্তম কুমার দাস (২৭) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশিক রহমান (২৪)।

আহত আশিক রহমান জানান, আমরা ৭ তলায় লিফটে ঢালাই এর প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় উত্তম কুমার ও ইয়াসিন আলী ভারা ভেঙ্গে লিফটের নিচে পড়ে যায়। আমিসহ ২ জন লাফ দিয়ে ছাদে যায়। এ সময় আমিও আহত হই। পরে ২ জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে ইয়াসিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জামান জানান, হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছেন ইয়াসিন। আহত উত্তম কুমার ও আশিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে উত্তম কুমারকে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা