ছবি : সংগৃহিত
সারাদেশ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় ঘন কুয়াশায় দেখতে না পেয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল আহমেদ (১৯) ও মাসুম মিয়া (১৯) নামের ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে কুপিয়ে হত্যা

রোববার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল উপজেলার শুনশি গ্রামের অমর সেতাব আলীর ছেলে এবং মাসুম কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে এবং পাকুটিয়া কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: পাটুরিয়ায়-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোতাসির বিল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ঘনকুয়াশার কারণে সেতুর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। এতে মোটরসাইকেলের চালক ও ট্রাকচালক একে অপরকে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে ২ জনের মরদেহ উদ্ধারসহ ট্রাক জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: সামন্ত লাল স্বাস্থ্যমন্ত্রী হওয়ায় মিষ্টি বিতরণ

এদিকে জেলার ঘাটাইলের ধলাপাড়া ঘাটপাড় এলাকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মাহিন্দ্রার এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল বাসেদ (৭০)।

রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা