হাসিবুল ইসলাম ও শাকিব বিপ্লব
সারাদেশ

এমপিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগে মেহেন্দিগঞ্জে মামলা

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ- হিজলা) আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে অপপ্রচারের অভিযোগে মেহেন্দীগঞ্জ থানায় সাতজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মামলায় প্রধান দুই অভিযুক্ত হলেন, বরিশাল টাইমস নিউজপোর্টালের প্রকাশক হাসিবুল ইসলাম ও ভারপ্রাপ্ত সম্পাদক শাকিব বিপ্লব। তাদের সঙ্গে আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) মামলাটি করেন মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান বুধবার (০৯ সেপ্টেম্বর) জানান, গত ০১ সেপ্টেম্বর বরিশাল টাইমস নিউজপোর্টালে পঙ্কজ নাথকে নিয়ে প্রকাশিত একটি সংবাদে মিথ্যা, মানহানিকর, অশালীন ও হয়রানিমূলক তথ্য প্রকাশের অভিযোগে মামলাটি হয়েছে।

মামলার বাদী খোরশেদ আলম ভুলু দাবি করেন, ওই সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সংসদ সদস্যের নামে অপপ্রচারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মেহেন্দিগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মী ও সমর্থকরা। নেতাকর্মীরা এখনো প্রতিবাদমুখর। উদ্দেশ্যমূলকভাবে যারা সংবাদটি প্রকাশ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে মেহেন্দিগঞ্জ ও হিজলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে।

অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এই জনপ্রতিনিধি।

বরিশালের সাংবাদিকরা জানান, নিউজপোর্টালটির প্রকাশক হাসিবুল ইসলাম কিছুদিন আগে নগরীর স্ব-রোড মোহনা ক্লাবের এলাকায় সহযোগীসহ এক নারীকে হুমকি দিতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন। সেখানে তাদের ছাড়াতে গিয়ে তোপের মুখে পড়েন ভারপ্রাপ্ত সম্পাদক শাকিব বিপ্লব। ওই নারী কাউনিয়া থানায় হাসিব বাহিনীর হাত থেকে বাঁচতে সাধারণ ডায়েরিও করেছেন। জনতার হাতে ওই দুজন আটকের সংবাদ সংগ্রহ করতে গেলে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সহযোগী সদস্য আল আমিন সাগরকে দেশি অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালান হাসিবুল ইসলাম ও খন্দকার রাকিবসহ উপস্থিতরা। এ ঘটনায় আহত সাংবাদিক সাগরের পিতা বাদী হয়ে বরিশাল আদালতে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলা করেছেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা