নাফ নদীতে ট্রলারের ধাক্কায় স্পিডবোট ডুবে দুই নারী নিহত
সারাদেশ

নাফ নদীতে ট্রলারের ধাক্কায় স্পিডবোট ডুবে দুই নারী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফে ফিশিং ট্রলারের ধাক্কায় সেন্টমার্টিনগামী স্পিডবোট ডুবিতে রশিদা বেগম (৬০) ও মেহেরুন্নেসা (৭৫) নামের দু'জন নারী নিহত হয়েছেন।

নিখোঁজ রয়েছে সেন্টমার্টিন পশ্চিমপাড়া মোহাম্মদ আয়াসের শিশু কন্যা সুমাইয়া আক্তার।

এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আর ও আটজনকে।

নিহত রশিদা সেন্টমার্টিনের পশ্চিমপাড়ার বাসিন্দা আব্দুল গফুরের স্ত্রী ও নিহত মেহেরুন্নেসা একই এলাকার আব্দুল জলিলের স্ত্রী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে নাফ নদীর কায়ুকখালি খালের মুখে এ দুর্ঘটনাটি ঘটে।

উদ্ধার হওয়া ৮ জন হলেন- বেগম বাহার, মোহাম্মদ আমিন, তার মেয়ে শিশুকন্যা জোহেরা আক্তার, আল নোমান, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আনিস, মোহাম্মদ আফছার ও স্পিডবোট চালক মোহাম্মদ কায়সার।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নূর আহমদ বলেন, মঙ্গলবার বিকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালি ফিশারি ঘাট থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১১ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয় স্পিডবোটটি। এই সময় সাগর থেকে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে একটি ফিশিং ট্রলার কায়ুকখালি খালের মুখে নাফ নদীতে সেন্টমার্টিনগামী স্পীিডবোটকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এসময় স্থানীয় লোকজন ও অপরাপর জেলেরা মিলে মুমূর্ষু অবস্থায় ১০ জনকে জনকে উদ্ধার করতে সক্ষম হলেও পাঁচ বছর বয়সী সুমাইয়া আক্তার নামে এক শিশু কন্যা নিখোঁজ রয়েছে।‌

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য ক্লিনিক নেওয়া হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা ঘটনাস্থলে আসার আগে স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় নারী, শিশু, পুরুষসহ ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে সুমাইয়া নামে এক শিশুকন্যা এখনো নিখোঁজ রয়েছে। এ ব্যাপার্ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।

সান নিউজ/বি. এম./বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা