সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেল আরোহী নিহত ২ 

জেলা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: পাবনায় ২ জনকে কুপিয়ে জখম

সোমবার (১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মেঘনা-গোমতী সেতুতে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতব্যক্তিরা হলেন, মোটরসাইকেল চালক সবুর হোসেন (৪৩)। অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহত সবুরের লাশ গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ও অপরজনের মরদেহ দাউদকান্দি উপজেলার বেসরকারি হাসপাতালে আছে।

আরও পড়ুন: পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ, আহত ১০

ঘাতক গাড়ি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা