সংগৃহীত
সারাদেশ

পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলা শহরের শায়েস্তানগরে পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: নৌকা ডুবে জেলে নিখোঁজ

সোমবার (১ জানুয়ারি) দুপুরে শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি বের করে।

এই সময় পুলিশ তাদেরকে বাধা দিলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ছাড়াও হবিগঞ্জ-৩ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আবু জাহিরের একটি নির্বাচনী অফিস ও পুলিশের একটি পিকআপভ্যানও ভাঙচুর করে ছাত্রদলের নেতাকর্মীরা। অতিরিক্ত পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

এই বিষয়টি জানতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন: ফাঁকা জমিতে মানবদেহের হাড়-খুলি উদ্ধার

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে বর্তমানে অতিরিক্ত পুলিশ ও ডিবি সদস্য মোতায়েন রয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা