সংগৃহীত
সারাদেশ

ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়

জেলা প্রতিনিধি: আবার ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের হিমাঞ্চল জেলা পঞ্চগড়। আর কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া এবং এ কুয়াশার কারণে আবারও জনজীবনে নেমেছে স্থবিরতা।

আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থী দোলনের সমর্থককে জরিমানা

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। এর তিন ঘণ্টা আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ সকালে তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত তিনদিন ১২ থেকে ১২.৪ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আরও পড়ুন: কাউনিয়ায় ইঞ্জিন লাইনচ্যুত

বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ভোর থেকেই ঘন কুয়াশার আবরণে দেশের এ প্রান্তিক জেলা। কুয়াশার কারণে এ সীমান্ত জনপদে আবারও নেমে এসেছে স্থবিরতা। জীবিকার তাগিদে নিম্নআয়ের মানুষগুলো কাজে বের হলেও শহরের অধিকাংশ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। কিন্তু শীত উপেক্ষা করেই আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরতে ও নির্বাচনী সভা করতে ঘাম ঝরাচ্ছেন প্রার্থী ও তার সমর্থকরা।

স্থানীয়রা বলেন, আজ হঠাৎ করে আবার ভোর থেকে ঘন কুয়াশা। দুই সপ্তাহ ধরে সকালে এরকম কুয়াশা দেখা যায়নি।

আরও পড়ুন: ৫ দিন পর শ্রমিকের মৃত্যু

অন্যদিকে শীতের কারণে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন চিকিৎসকরা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা