সংগৃহীত ছবি
সারাদেশ

জনসভায় দুগ্রুপের সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি : বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : বাস-ট্রাক সংঘর্ষে আহত ৪০

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে জনসভাস্থলে প্রবেশের সময় দু’পক্ষের সংঘর্ষ ঘটে।

নিহত সিরাজ সিকদার (৫৮) বরিশালের হিজলা উপজেলার কুড়ালিয়া গ্রামের বাসিন্দা কোব্বাত সিকদারের ছেলে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত কালকিনিবাসী

তবে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ ও ড. শাম্মীর অনুসারীরা উভ‌য় পক্ষই নিহত সিরাজকে নিজেদের কর্মী বলে দাবি করছেন।

এ বিষয়ে ড. শাম্মীর অনুসারী হিজলা উপজেলা কৃষক লী‌গের সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর মোর্শেদ জানান, তারা আগে থেকেই জনসভাস্থলে ছিলেন। পঙ্কজ নাথের অনুসারীরা প্রবেশ করে মারামারি শুরু করেন। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন নিচে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যান সিরাজ সিকদার। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ৫ দিন পর শ্রমিকের মৃত্যু

অপরদিকে মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ভুট্টো মোল্লা অভিযোগ করে জানান, মিছিল নিয়ে জনসভাস্থলে ঢুকছিলাম। আগে থেকে অবস্থান নেওয়া ড. শাম্মীর অনুসারীরা বোতল নিক্ষেপ শুরু করেন। এ সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তখন লাঠি দিয়ে পিটিয়ে সিরাজসহ ১৫ জনকে আহত করে শাম্মীর অনুসারীরা। এরমধ্যে সিরাজ নিহত হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক বলেন, সিরাজকে যে হাসপাতালে নিয়ে এসেছে সে জানিয়েছে জনসভা মাঠে অসুস্থ হয়ে পড়েছিল সিরাজ। তখন তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা