সংগৃহীত
সারাদেশ

৫ দিন পর শ্রমিকের মৃত্যু 

কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাটির চুলায় রান্না করতে গিয়ে বৃষ্টি আক্তার (২৬) নামের এক পোশাকশ্রমিক অগ্নিদগ্ধ হয়ে ৫ দিন পর বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে মারা গেছেন।

আরও পড়ুন: বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙচুর

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বৃষ্টি শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় কালার ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন তিনি।

এসআই সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তদন্ত করে জানতে পারি, চুলার আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তার। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বৃষ্টির শাশুড়ি আমেনা খাতুন জানায়, গত রোববার সন্ধ্যার পর বৃষ্টি লাকড়ির চুলায় রান্না করতে যায়। অসাবধানতাবশত কোনো এক সময় চুলার আগুন গায়ের ওড়নায় লেগে যায়। হঠাৎ তার চিৎকারে ঘর থেকে বের হয়ে দেখি, উঠানে দৌড়াদৌড়ি করছে সে। আগুন জ্বলছে তার গায়ে । আমি ও আমার আরেক পুত্রবধূ শাহনাজ পানি ঢেলে তার শরীরের আগুন নেভানোর চেষ্টা করি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহতের শ্বশুর আজিজুল হক বলছেন, ৫ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকেরা। বৃষ্টির শরীরের ৬৩ ভাগ পুড়ে গিয়েছিলো।

আরও পড়ুন: জনসভাস্থলে যাচ্ছেন নেতাকর্মীরা

বৃষ্টির ভাই রিপন মিয়া জানান, অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজে যাই। বোনের সঙ্গে কথা হয়েছে। সে বলেছে, রান্না করতে গিয়েই তার শরীরে আগুন লেগেছে। গতকাল বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়েছে। এরপর আমি শ্রীপুর থানার পুলিশকে এ বিষয়টি অবহিত করি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা