সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-ট্রাক সংঘর্ষে আহত ৪০

জেলা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ ভারতীয় নাগরিকসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : বিএনপির রাজনীতি করার অধিকার নেই

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাকিদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

আরও পড়ুন : নওগাঁ-২ আসনের ভোট স্থগিত

আহত দুই ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গের অশোকনগর এলাকার নিখিল মালাকার ও গুমা এলাকার স্বরস্বতী হালদার। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে, খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাজাদা (৪০), সাতক্ষীরার আশাশুনি উপজেলার মজগুনী গ্রামের মিতা (৫০), কালীগঞ্জ উপজেলার দমদম গ্রামের মোসলেমা খাতুন (৩৫) ও তার মেয়ে আয়শা (৪), সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের শরিফা খাতুন (৩৫) ও তার মেয়ে হাসনা হেনা (২২), তালা উপজেলা কামাশডাঙ্গা গ্রামের কৃষ্ণরানী মণ্ডল (৩০)।

আরও পড়ুন : অপরাধ বুঝেই ব্যবস্থা

পুলিশ ও স্থানীয়রা বলেন, যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার সময় একটি পাথর ভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক উভয়েই দুমড়ে মুচড়ে গিয়ে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে। আহতদের তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, আহতদের সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা