সারাদেশ

সড়কে প্রাণ গেল কলেজছাত্রের

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে থেকে ছিটকে পড়ে আসিফ মাহমুদ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পুড়ন : বিজয় দিবসে ভোলায় চিত্রাঙ্গন প্রতিযোগিতা

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে সদর উপজেলার মাছিমনগর গ্রামে লক্ষ্মীপুর-রামগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে আসিফ। তিনি চট্টগ্রামের একটি কলেজে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

আরও পুড়ন : বোয়ালমারীতে মহান বিজয় দিবস উদযাপন

পরিবার ও স্থানীয়রা বলেন, মোটরসাইকেল চালিয়ে রামগঞ্জ থেকে জেলা শহরের দিকে আসছিলেন আসিফ। ঘটনাস্থল এলে তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারান। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন জানান, আসিফকে আমরা মৃত পেয়েছি। হাসপাতাল আনার আগেই তিনি মারা যান। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

আরও পুড়ন : পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেছেন, ঘটনাটি শুনেছি। তবে কারো কোনো অভিযোগ ছিল না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা