ছবি : সংগৃহিত
সারাদেশ

অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় সড়কের পাশ থেকে হৃদয় (২৫) নামের এক অটোরিকশাচালকের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরাঞ্চল

রোববার (১০ ডিসেম্বর) রাত ১২ টায় উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর-সিটপাড়া সংযোগ সড়কের পাশের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হৃদয় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বাগমারা গ্রামের (কলেজপাড়া) বিল্লাল পুলিশের বাড়িতে ভাড়ায় থাকতেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল বাইক আরোহীর

ওই ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. সুমন মিয়া বলেন, রাতে কর্ণপুর-সিটপাড়া সংযোগ সড়কের পাশের গজারি বনে একটি অটোরিকশা উল্টে ছিল। এই সময় স্থানীয়রা গিয়ে অটোরিকশার পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এসময় পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা

নিহতের স্বজনরা বলেন, বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন হৃদয়। রাত ৮-১০টার মধ্যে দুর্বৃত্তরা তাকে খুন করে ফেলে যায়। তবে কি কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি এ মুহূর্তে বলা যাচ্ছে না। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা