ছবি : সংগৃহিত
সারাদেশ

যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: নরসিংদীর বানিয়াছল বিলপাড় এলাকায় নিজ ঘরে ঢুকে আল আমিন (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: ট্রেনে কাটা প‌ড়ে চালক-যাত্রী নিহত

রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরে এই ঘটনা ঘটে। নিহত আল আমিন বানিয়াছল এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রোববার রাতে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে আলামিনের ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর ও কোপানো শুরু করে। ছুরির আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়।

এই সময় পরিবারের অন্য সদস্যদের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরু পড়ুন: অটোরিকশায় আগুন, চালক আহত

বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা